Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

।। দিদির সুরক্ষা কবচের আনুষ্ঠানিক সূচনা চন্ডীপুরের তারকা বিধায়ক সোহমের ।।

প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর বিধানসভার বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হল দিদির সুরক্ষা কবচ প্রকল্পের।
মঙ্গলবার চন্ডীপুরে তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

সাংবাদিক বৈঠক করেন ২১১ চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের তারকা বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস, চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহাংশু শেখর পন্ডিত, ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মন্ডল, প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য- সহ অন্যান্য তৃণমূল কর্মী ও নেতারা।


আগামী ১১ জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবচ প্রকল্পের প্রচার শুরু হবে সারা রাজ্য ও পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি চন্ডীপুর বিধানসভাতেও। সাংসদ বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং তৃণমূলের বুথ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবজ প্রকল্পের প্রচার চালাবেন। ছয়টি স্তরে প্রকল্পের প্রচার চালানো হবে। স্বাস্থ্য সাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মীর ভান্ডার সহ ছয়টি প্রকল্পের প্রচার চালানো হবে। কোনো মানুষ যাতে কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না থাকে এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ যাতে পায় সেদিকে খতিয়ে দেখতে দিদির দূতেরা বিভিন্ন গ্রামে গ্রামে যাবে বলে জানিয়েছেন স্থানীয় এলাকার তৃণমূলের তারকা বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী।

Related News

Also Read