Select Language

[gtranslate]
৬ই শ্রাবণ, ১৪৩৩ মঙ্গলবার ( ২১শে জুলাই, ২০২৬ )

হলদিয়ার বিজেপি প্রার্থীর ভিডিও ভাইরাল

 

 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিজেপি প্রার্থী তথা বিজেপি পরিচালিত ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বিজলীর আগ্নেয়াস্ত্র সহ ভাইরাল ভিডিও চাঞ্চল্য ছড়ালো।এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছে বিজেপি। বিজেপি প্রার্থীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও ভাইলার হতেই হলদিয়া জুড়ে চর্চা শুরু হয়েছে।

সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়নের অফিসে বসে রয়েছেন। তার সামনে টেবিলে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন।

বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী কিন্তু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।প্রদীপ বাবু বলেন আমার নামে হলদিয়ার কোনও থানায় একটা এফআইআর পর্যন্ত নেই। নির্বাচনের আগে চক্রান্ত করে এআই-এর মাধ্যমে এই সব ভিডিও তৈরি করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে। তাই প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন।

উল্লেখ্য ভাইরাল ভিডিও-র সত্যতা এখন সংবাদ যাচাই করেনি

Related News

Also Read