Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বন্দুক সহ এক দুষ্কৃতী  গ্রেফতার

বন্দুক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর বোবোলিয়া এলাকা থেকে। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ভোরবেলা গোপন সূত্রে খবর আসে বারুইপুর থানায়। বোবোলী এলাকায় এক ব্যক্তি প্লাস্টিকের মধ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে বারুইপুর থানার এস আই অর্ণব চক্রবর্তী নেতৃত্বে একটি টিম ওই এলাকায় যায় এবং মনিরুল লস্কর নামে এক ব্যক্তিকে আটক করে ।

তাকে তল্লাশি চালায় পুলিশ।তার কাছে প্লাস্টিক একটা থলে ছিল সেই থলের মধ্যে একটি ওয়ান শাটাব বন্ধুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। মনিরুলকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরো খবর ধৃত ব্যক্তি ওয়ান্টেড ছিল।মনিরুলের নামে বিভিন্ন থানায় বিভিন্ন ক্রিমিনাল  মামলা আছে। মনিরুলের নামে বারুইপুর থানার পুলিশ 26(1-B)(a)/27 আমস act দিয়েছে সে নাম্বার 775/24 বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বারুইপুর মহাকুমা আদালতের তোলা হয়। আদালতে  বিচারক ধৃত ব্যক্তিকে ১৪ দিনে জেল হেফাজতে নির্দেশ দেন।

Related News

Also Read