Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পঞ্চায়েত নির্বাচনের আগে জোট গড়েও সমবায়ে দখলে ব্যর্থ বিরোধীরা ।।

শাসকদল তৃণমূলের কাছে গো হারান হারল বাম বিজেপি জোট।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ১ ব্লকের নিমদাসবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে পরিচালন কমিটির এগারোটি আসনের একটিতেও খাতা খুলতে পারলো না বিরোধীরা। সব আসনে জয়ী হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা।





নিমদাসবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচিত প্রতিনিধিরা হলেন কেশব প্রধান পূর্ণেন্দু প্রধান ধনঞ্জয় প্রধান রাজীব মাইতি শম্ভুনাথ প্রধান মানস প্রধান নীলাদ্রি গিরি সীমা প্রামাণিক সোমা রানী মান্না ও নারায়ণচন্দ্র গুছাইত ।



জানা গেছে এই সমবায় কৃষি নন সমিতির এগারোটি আসনের মধ্যে একটি আসনে আগেই বিনা নির্বাচনে জয়ী হয়েছিল শাসকদল সমর্থিত প্রার্থী ।বাকি দশ টি আসনে শাসকদলের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি জোট বেঁধে প্রার্থী দেয় ।মোট ৮০১ জন ভোটারের মধ্যে ৭৬১ জন ভোটদান করেন ।সব কটি আসনেই বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা ।



কাঁথি এক ব্লক তৃণমূলের সভাপতি রামগোবিন্দ দাস জানিয়েছেন নির্বাচনের আগে নানা ভাবে কুৎসা রটায় বিরোধীরা ।এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়েও নানাভাবে প্রচার চালানো হয়।
রামগোবিন্দবাবুর দাবি বিরোধীদের সেই কুৎসা রটনায় ভোটাররা প্রভাবিত না হয়ে তৃণমূলকে জয়ী করেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার মত প্রকাশ করেছেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় সমিতিতে হার চিন্তায় রাখলো বিরোধীদের

Related News

Also Read