Select Language

[gtranslate]
৪ঠা ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এগরায় জমজমাট একদিনের “যুবসাথী” নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকে অনুষ্ঠিত হল একদিনের নক-আউট “যুবসাথী ক্রিকেট প্রতিযোগিতা”, যা শুরু থেকেই রীতিমতো উৎসবের আবহ তৈরি করে। ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের আটটি দল এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠে ছিল দর্শকদের চোখে পড়ার মতো ভিড়।

তৃণমূল কংগ্রেস – এগরা-১ ব্লক যুব তৃণমূল-এর উদ্যোগে শীপুরে আয়োজিত এই বড়ো মাপের ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ছিল তুঙ্গে। দলের ব্লক যুব তৃণমূল সভাপতি শেখ আব্দুল মোহিম (সুমন) জানান, যুবকদের খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ।

কসবাগোলা অঞ্চলের যুব তৃণমূল নেতৃত্ব ইকবাল মল্লিক ও সাকির খানের নেতৃত্বে পাঁচরোল দল চ্যাম্পিয়ন হয়। রানার্স হয় সাহাড়া। বিজয়ী ও রানার্স দলকে নগদ অর্থ ও সুন্দর ট্রফি প্রদান করা হয়।

এদিনের খেলাকে কেন্দ্র করে জনসংযোগে বিশেষ জোর দেন রাজ্যের শাসকদলের নেতা–কর্মীরা। উপস্থিত ছিলেন—

এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি,

এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ,

এগরা-১ ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী,

ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক অশোক দাস,

সাহাড়া অঞ্চল তৃণমূল কনভেনর স্বপন সিংহ, মিলন কুমার দে, দিব্যেন্দু দিক্ষীত, কার্তিক দাস ও প্রভুপদ দাস,

জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি,

ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল সভাপতি আইয়ুপ খান,

ছত্রী অঞ্চল সভাপতি তরুণ কর মহাপাত্র, গৌতম পাত্র-সহ অন্যান্য যুব তৃণমূল নেতৃত্বরা।

একদিনের এই নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা শুধু খেলার আনন্দই নয়—এগরার বিভিন্ন অঞ্চলের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

Related News

Also Read