Select Language

[gtranslate]
২৮শে চৈত্র, ১৪৩২ শনিবার ( ১১ই এপ্রিল, ২০২৬ )

৫০ টি কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১

কচ্ছপের চোরা কারবারীরা এখনো রমরমে কচ্ছপ পাচার করে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ এই ব্যাপারে বনদপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। গত মঙ্গলবার প্রায় ৫০ টি কচ্ছপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে বনদপ্তর ও মন্দারমনি থানা যৌথ অভিযান চালিয়ে। রামনগর ১ ব্লকের তালগাছারী ২ গ্রাম পঞ্চায়েতের জলধা, তাজপুর এলাকা থেকে এই ৫০ টি কচ্ছপ উদ্ধার করে এক ব্যক্তিকেও গ্রেফতার করে।এই কচ্ছপ গুলির মধ্যে কিছু মৃত কচ্ছপ ছিল বলে জানা গেছে।  এলাকাবাসীর অভিযোগ এখনো চোরা কারবারিরা কাদার মধ্যে দুই শতাধিকের কচ্ছপ লুকিয়ে রেখেছে।

বনদপ্তর ও পুলিশ তল্লাশি চালালে সেগুলি উদ্ধার হবে। অভিযোগ এই সামুদ্রিক কচ্ছপ গুলি অস্ট্রেলিয়া থেকে আসে ডিম পাড়তে। তারা ডিম দিয়েই আবার ফিরে যায় অস্ট্রেলিয়াতে। এই কচ্ছপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এক বিশাল ভূমিকা রয়েছে বলে প্রকৃতিবিদ ও গবেষকদের মত। সেই কারণে আন্তর্জাতিক স্তরে এই বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ধরা এবং হত্যা করা আইনত অপরাধ।তা সত্ত্বেও কতিপয় মানুষ মাঝ সমুদ্র থেকে এই কচ্ছপ গুলি ধরে নিয়ে আসে। পরে তারা মৃত এবং জীবিত কচ্ছপকে কেটে মাংস করে বিক্রি করে। এক একটি কচ্ছপ থেকে প্রায় ১০ থেকে ১৫ কেজি মাংস পাওয়া যায়। প্রতি কেজি মাংস ৫০০ টাকা মূল্যে বিক্রি হয়। এই অর্থের লোভে চোরা কারবারিরা এই ব্যবসায় লিপ্ত। বনদপ্তরের ঢিলেমির জন্য এই অবৈধ কাজ রমরমে চলছে মন্দারমনি থানা এলাকায়। এলাকাবাসীর দাবি বনদপ্তর সক্রিয় ভূমিকা গ্রহণ করলে এই অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে।

Related News

Also Read