Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

এগরা পাবলিক স্কুলে বিজ্ঞান মেলা 

শুধু পুঁথিগত জ্ঞান বা প্রথাগত পড়াশোনার বাইরে ছাত্র-ছাত্রীদের আরো বিজ্ঞানমুখী করে তুলতে প্রতি বছরের ন্যায় এ বছরও এগরা পাবলিক স্কুল শনিবার বিজ্ঞান মেলার আয়োজন করল। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী বিজ্ঞান ও প্রযুক্তির উপর নিত্য নতুন মডেল ও পাওয়ার পয়েন্ট প্রজেকশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন মঙ্গলদীপ প্রজ্জ্বলনের পর স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার কর। এরপর বিদ্যালয়ের সহ অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাইতি অল্প বক্তৃতায় এদিনের অনুষ্ঠানের সফল্য কামনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের এসোসিয়েট প্রফেসর ডঃ শুভময় দাস। বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন এগরার প্রখ্যাত বিজ্ঞান সংস্থা ও সি এস এর পক্ষে বিশিষ্ট শিক্ষক শরদিন্দু দাস, সুভাষ মাইতি সহ অন্যান্য সদস্য বর্গ। প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। সবশেষে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কিশোর কুমার বোস সমাপ্তি ভাসনে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related News

Also Read