Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারার হুমকী তমলুকের বিজেপি নেতার ।।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মারার হুমকী দিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব্যানার্জী।তমলুকের ডিমারীতে বিজেপির জনসভা থেকে এই হুমকী দিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জী।

বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডিমারিতে সভা হয় ।সেই সভায় দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

ডিমারির সভায় তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জী নিজের ভাষনে বারবার তৃনমূল ও মুখ্যমন্ত্রীকে আক্রমন করেছেন ।এই বক্তব্যের মাঝেই এদিন তিনি বলেন তৃনমূল সরকারের আর এক মুহুর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই ।তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ রাজ্যপালের কাছে ইস্তাফা দেওয়া।

এর পরেই হুমকী দিয়ে বলেন নবান্নে মমতা ব্যানার্জি ছয় তলায় থাকেন, সেখান থেকে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলা হবে। এই মন্তব্য কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর।

Related News

Also Read