প্রদীপ কুমার সিংহ
বর্ণাশ্রম প্রকাশন সংস্থা পক্ষ থেকে রবিবার দুপুরে বারুইপুরে বেশ কিছু লেখকের বই প্রকাশিত হলো। এই অনুষ্ঠানটি হয় বারুইপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শৈলেন্দ্র কানন কমপ্লেক্সে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন গভেসক ও সাহিত্যিক দুর্যোটি নস্কর, সাহিত্যিক সনদ ভট্টাচার্য অভিনেত্রী ও গজল গায়ক জেনিভা রয়, বিশিষ্ট সাহিত্যিক শুভ্রা দাস বিশিষ্ট সাহিত্যিক ও পৌরসভা পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ সহ বারুইপুর তথা পশ্চিমবাংলা বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০ জন সাহিত্যিক লেখক। এই অনুষ্ঠানের প্রকাশিত হয় প্রবন্ধ বই কবিতার বই গল্পের বই সহ বিভিন্ন বই প্রকাশিত হয়। বর্ণাশ্রম প্রকাশন সংস্থার কর্ণধার শুভজিৎ মুখার্জি বলেন এই সংস্থা বিগত ১০ বছর ধরে পশ্চিমবাংলা বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে লেখক প্রতিভার সন্ধানে কাজ করে চলেছে। লেখক রাই তার অনুপ্রেরণা।রবিবার দুপুরে এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০ জন লেখকের বই প্রকাশিত হয়। যদিও আগামী কিছুদিন পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে সেখানেও বর্ণাশ্রম প্রকাশন সংস্থার বেশ কিছু লেখকের বই প্রকাশিত হবে বলে আশা করছেন। সাহিত্যিক তথা সুন্দরবন গবেষক দুর্যোটি নস্কর বলেন একটা বই পড়লে যতটা না জ্ঞান বাড়ে দশটা বই পড়লে আরও বেশি জ্ঞান বাড়বে বই বা গল্প বা কবিতা লিখতে গেলে কিছুটা জ্ঞানের দরকার হয়। তাছাড়া মানুষের মনের মধ্যে যে জ্ঞান আছে তা দিয়েও অনেক কিছু লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। সাহিত্যিক শক্তি রায় চৌধুরী বলেন উনার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে আরো কিছু বই প্রকাশিত হবে।আগামী দিনে তিনিও দক্ষিণ ২৪ পরগনা ইতিহাস নিয়ে বইয়ে লিখেছেন। সেই বই পাঠকরা পড়ে খুবই আনন্দিত হয়েছে। যদিও এখন মোবাইলে যুগ কিন্তু কিছু মানুষ গল্প কবিতা প্রবন্ধ বই এখনও পড়ে। বারুইপুর পুরন্দরপুর থেকে লিখিকা মায়া মন্ডলের বই একটি প্রকাশিত হয়েছে যেটি ছোটদের কবিতা বই তিনি বলেন আমাদের মন এখন ছোট হয়ে আছে। শিশুদের মনের দৈনন্দিন রাগ, ঠাকুরমার ঝুলি সহ শিশুদের নিয়ে বিভিন্ন কবিতা তিনি লিখেছেন বইটিতে। শিশুদের সঙ্গে যাতে ভালোভাবে মেশা যায় এবং মানুষ শিশু হয়ে থাকতে পারে তার জন্যই এই কবিতা বইটি তিনি লিখেছেন। হুগলি জেলা চন্দননগর থেকে এসেছেন এক লেখক নাম সূর্যপদ পরামানিক। তার লেখা কবিতাঞ্জলি এটি দ্বিতীয় খন্ডের বই প্রকাশিত হয়েছে।





