Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। সপ্তমীতে খেজুরীতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ।।

খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন-র উদ্যোগে দেউলপোতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। রবিবার সপ্তমীর দিনে খেজুরি লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই শিবির হয়।

খেজুরি-১ ব্লকের দেউলপোতা পশ্চিমপল্লী মহিলা পরিচালিত সম্মিলনী পুজো মণ্ডপ সংলগ্ন আইসিডিএস বিদ্যালয়ে শিবির আয়োজিত হয়।২রা অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন অভিন্ন সংস্থার সম্পাদক দীপ্তার্ঘ্য মহাপাত্র।

শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৭০জন স্বাস্থ্য পরীক্ষা করেন। শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি বিষ্ণুপদ জানা, সম্পাদক অনিমেষ ঘোষ, স্বপন কুমার মণ্ডল, বিশ্বনাথ মালিক, জয়দেব ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গরা। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কোষাধ্যক্ষ প্রীতম মহাপাত্র ও শুভ রায়।

এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ভীষ্মদেব দাশ।

Related News

Also Read