Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কালীপ্রসাদ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ফুল-কলম জলের বোতল প্রদান

আজ সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের রাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা গেল এক মানবিক ও সুশৃঙ্খল চিত্র। এই বিদ্যালয়ে প্রায় পাঁচটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে। সকাল থেকেই নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা স্কুল চত্বরে এসে উপস্থিত হয়। স্কুলের মূল গেটের সামনে কাঁথির বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তার-এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল, কলম ও জলের বোতল দিয়ে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এই আন্তরিক অভ্যর্থনায় পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা হলেও কমে যায় পরীক্ষার মানসিক চাপ, মুখে দেখা যায় আত্মবিশ্বাসের ছাপ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরুন বিবি, এলাকার আধিকারিকগণ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। রাইপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও পরীক্ষার্থীদের সহযোগিতায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়।

আব্দুল সাত্তার জানান, পঞ্চায়েতের উদ্যোগে পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চা, জল ও টিফিনেরও ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন সময়ে পঞ্চায়েতের সমস্ত কর্মীরা অভিভাবকদের পাশে থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী সব রকম সহযোগিতা করবেন।

এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাঁরা আব্দুস সাত্তার-এরও রাইপুর গ্রাম পঞ্চায়েতের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও অনেকটাই স্বস্তি মিলেছে। এদিন স্কুলের মূল গেটে প্রশাসনিক কর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ছাত্রছাত্রীদের স্কুলের ভিতরে প্রবেশ করানো হয়। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার নির্ধারিত সামগ্রী ছাড়া কোনও পরীক্ষার্থীকে মোবাইল ফোন, স্মার্টওয়াচ কিংবা কোনও ধরনের ইলেকট্রনিক বা গ্যাজেট জাতীয় সামগ্রী নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণভাবেই হয় মাধ্যমিক পরীক্ষা।

Related News

Also Read