Select Language

[gtranslate]
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ২০শে মে, ২০২৬ )

নাইকুড়িতে ব্লক কংগ্রেসের সভা

পূর্ব মেদিনীপুর জেলার নাইকুড়িতে তমলুক ব্লক কংগ্রেসের একটি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন তমলুক গ্রামীণ ব্লক কংগ্রেসের সভাপতি তপন কুমার মাইতি।

 

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র, জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, সম্পাদক সুকুমার পট্টনায়ক, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সামিউর রহমান কংগ্রেস নেতা স্বপন রায়, প্রশান্ত আচার্য্য, প্রভাত শী ও অন্যান্য নেতৃত্ব।

 

পহেলগাঁওয়ে পাকিস্তানি মদনপুষ্ট সন্ত্রাসবাদি হামলার ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সভা শুরু হয়।

 

সভায় স্থির হয় অতি সত্বর বি এল এ নিয়োগ ও বুথ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা হবে। এ আইসিসির নির্দেশ মত সংবিধান বাঁচাও অভিযানে সবাই অংশগ্রহণ করবেন।

Related News

Also Read