Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথি পৌরসভা নিয়ে বিস্ফোরক শঙ্কুদেব পন্ডা

কাঁথি পৌরসভার সাম্প্রতিক কর্মকান্ড ও রাজ্যের উন্নয়নকে কটাক্ষ করে কাঁথি শহরে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্য নেতৃত্ব শঙ্কুদেব পন্ডা ।

 

শঙ্কুদেব পন্ডা বলেন জুনপুটে শুটকি মাছের প্রকল্প মাঠে মারা গেছে। শংকরপুর উন্নয়নের নামে যা করেছে সেটা গিমিক।জুনপুরের সমস্ত প্রকল্প গিমিক। তাজপুর গভীর সমুদ্রে বন্দর সেও গিমিক। বাস্তবায়ন হয়নি কোটি কোটি টাকা নষ্ট হয়েছে এই প্রকল্পের নামে। আবার ডিআরডিও-র জায়গা তৃণমূল নেতা জবরদখল করে মেরে নিয়েছে। তাহলে কিভাবে উন্নয়ন হবে প্রশ্ন করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব শঙ্কু দেব পন্ডা।

অভিযোগ করেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ কোন উন্নয়ন করেনি। সামুদ্রিক মাছের উপরে ইন্ডাস্ট্রিয়াল হাফ করা যেত এসবের দিকে কোন নজর নেই। মৎস্যজীবীদের উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্প গড়া যেত সেগুলো হয়নি।পটাশপুরের দিকে বহু তাঁতি রয়েছেন। তাদের উন্নয়নের জন্য কোন চিন্তা ভাবনা করা হয়নি এই সরকার। তাঁতীদের উন্নয়নের জন্য হাব তৈরি করতে পারেনি সরকার। এর ফলে কোন উন্নয়ন হয়নি তাঁতিদের।ভগবানপুর, চন্ডিপুরে চুল ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কিছুই করেনি। এখানে একটি কেলেঙ্কারি হয়ে আছে। এই কেলেঙ্কারীর সঙ্গে সোহম সহ অন্যান্য নেতৃত্বরা যুক্ত হয়ে গেছে। চুল ব্যবসায়ীদের উন্নয়নের জন্য একটি হাব গড়ে দিলে তারা নিশ্চিন্তে ব্যবসা করতো এবং এলাকার উন্নয়ন হত। কর্মসংস্থান ও হত।শঙ্কু দেব পন্ডা আরো বলেন শিল্প গড়া নিয়ে কোন চিন্তা ভাবনা নেই এই সরকারের। কোটি কোটি টাকা নিয়ে মেলা করে বেড়াচ্ছে এই সরকার। শিল্প ও কর্মসংস্থান নিয়ে কোন চিন্তা ভাবনাই নেই তাহলে রাজ্যের উন্নতি কিভাবে হবে বলে প্রশ্ন ছুড়ে দেন। আরো বলেন এই সরকার ঋণ বাড়িয়েছে। অর্থের অপব্যবহার করেছে। তুমি আরো বলেন রসুলপুরে ব্রিজ তৈরি করতে দেয় না। চন্দনেশ্বর পর্যন্ত রেললাইন হয়েছে কিন্তু দীঘা থেকে চন্দনেশ্বর পর্যন্ত রেললাইন করতে দেয় না।

 

কাঁথি পৌরসভা সম্পর্কে শঙ্কু দেব পন্ডা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্য সরকারই বলছে কাঁথি পৌরসভার ট্যাক্স বাড়িয়েছে কিন্তু রাজ্য সরকার জানে না। আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গেছে। বিরোধীদের কোন কিছু জানায় না। বিজেপি কাউন্সিলরদের কোন কিছু জানতে দেওয়া হয় না। এই শোকজের দায়ভার কেন তারা নেবে। সেই কারণে পৌর প্রধানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শঙ্কু দেব পন্ডা।

 

বলেন আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে গেছে। হয় পথ ছাড়ুন না হয় মামলা হবে। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর মত লোকেরা অভিজ্ঞতার সঙ্গে পৌরসভা কে যেভাবে চালিয়েছিলেন তা নজীর তৈরি করেছেন বলে দাবি করেন। তিনি দাবি করেন পৌর এলাকায় উন্নয়ন হয়নি। এটা কোন পৌরসভা নয়। নিজের পদ বাঁচাতে নাটক করছেন উনি। আসলে পৌরসভায় মানুষকে ভোট দিতে না দিয়ে দখল করেছে তৃণমূল। এসব সেটিং রাজনীতি মানুষ আর শুনবে না।

Related News

Also Read