মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার সদস্য হলেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী।
বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে দলীয় কর্মী সমর্থকেরা এসে ঠাকুরের ফুল মাথায় ছুঁয়ে দেয় এই প্রবীন রাজনীতিবিদের মাথায়।এর পরেই চিরাচরিত সাদা ধুতি পাঞ্জাবি পরে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিলেন বিধায়ক।
পূর্ব পাঁশকুড়া তথা কোলাঘাটের এলাকাবাসীরা একরাশ আশা মমতার মন্ত্রীসভার সদস্য তথা এলাকার বিধায়ক বিপ্লব রায় চৌধুরীকে ঘিরে।বিল্পব বাবু বর্তমানে ক্ষুদ্র কুটির শিল্প নিগমের চেয়ারম্যান আছেন। দীর্ঘদিনের রাজনীতিবিদ। চারবারের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী প্রথমে ১৯৯৬ কংগ্রেস থেকে বিধায়ক হয়েছিলেন।পরে তৃণমূল কংগ্রেস থেকে ২০০১ সালে বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের জনপ্রিয় বিধায়ক হয়ে উঠেন।২০১১ আবার বিধায়ক হন। ২০১৬ সালে এই আসন সিপিএম ছিনিয়ে নেয় বিপ্লব বাবুর কাছ থেকে। তবে ২০২১সালে পুনরায় আবার বিধায়ক হন বিপ্লব রায় চৌধুরী।
বিপ্লব রায় চৌধুরীর হাত ধরে কোলাঘাট আরও সেজে উঠবে এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে বিপ্লব রায় চৌধুরী সবসময়েই কাঁথির অধিকারী পরিবারের প্রবল বিরোধ বলে পরিচিত






