Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

লোকসভা ভোটের আগে দলের সংগঠন মজবুত করতে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিস্কার করা নেতা দের আবার দলে ফেরালো তৃণমূল।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিস্কৃত দুজন নেতা কে দলে ফেরানোর কথা ঘোষণা করলো ব্লক তৃণমূল । জুমকি গ্রাম পঞ্চায়েত এলাকার উদয় সর ও সাহাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মিলন দেকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দল বিরোধী কাজের জন্য বহিস্কার করে ব্লক তৃণমূল ।

আবার সেই দুজন বহিস্কৃত তৃণমূল নেতা দের দলে ফেরানোর কথা প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো এগরা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিজন বিহারী সাউ। এদিন সাহাড়া অঞ্চল তৃণমূলের সভাপতি প্রভুপদ দাস কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি, স্থানীয় তৃণমূল বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যানের কাছে চিঠি দল থেকে ইস্তফা দেন। প্রভুপদ দাস জানিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে সাহাড়া অঞ্চলে তৃণমূলের পরাজয়ের দায় স্বীকার করে ইস্তফা দিলেন। এদিন এগরা ১ ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারি সাউ সেই ইস্তফা গ্রহন করেন। এসিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, চন্দ্রকান্ত মাইতি,গৌতম পাত্র, অর্ধেন্দু দাস মহাপাত্র।এগরা থেকে মাখন মন্ড়লের রিপোর্ট R TMES নিউজ বাংলা

Related News

Also Read