প্রদীপ কুমার সিংহ
বাংলা ভাষার সম্মান,বাংলার সম্মান, ভিন রাজ্যে বাঙ্গালীদের ওপর অমানবিক বিজেপি, অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে মহা মিছিল হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বারুইপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিকেলে বারুইপুর রাজপথে বাংলা ভাষা সম্মান, বাংলার সম্মান, ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বৃদ্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মহা মিছিল হয়।

বিজেপি শাসিত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও ভিন রাজ্যে বাংলা বললে বাঙ্গালীদের উপর বাংলা ভাষার উপর অত্যাচারের প্রতিবাদে বারইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনারতরী কমপ্লেক্সের সামনে থেকে বারুইপুর রাসমাঠ পর্যন্ত এক মহা মিছিলে ডাক দেয় বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিলে অংশগ্রহণ করে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের রানী ও মৎস্য দপ্তরে কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌর মাতা গন এবং বারুইপুর বিধানসভার ১০ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা এতে অংশগ্রহণ করে।মিছিলের সামনের সারিতে যেসব নেতা-নেত্রী ছিলেন তাদের গলায় অ আ ই ঈ পোস্টার গলায় ঝুলানো ছিল। সেই সঙ্গে এই মিছিলে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বোস সহ বিভিন্ন মুনি ঋষিদের প্রতিচ্ছবি ছিল।

বিমান বন্দ্যোপাধ্যায় বলে পশ্চিমবাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে ও বাঙ্গালীদের উপর অত্যাচার করছে সেখানকার মানুষ তার প্রতিবাদে এই মিছিল। প্রায় তিন কিলোমিটার রাস্তা পদব্রজে এই মহা মিছিল হয়। মহা মিছিলের শেষে একটি পথসভা ও হয়। সেখানে বক্তব্য রাখেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই মহা মিছিল কেন করা হলো। কারণ এখন বাংলা পশ্চিমবাংলা ছাড়া অন্যান্য রাজ্যে বাংলা বলার অপরাধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানুষকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেল হচ্ছে বা ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।এই জিনিস আর চলতে পারে না তার প্রতিবাদে বারুইপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমেছে।





