Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

উদয়পুর সমুদ্র সৈকতে রম রোমিয়ে চলছে অসামাজিক কাজকর্ম।

উড়িষ্যা উদয়পুর সমুদ্র সৈকতে রম রোমিয়ে চলছে অসামাজিক কাজকর্ম। প্রকাশ্যে চলছে মাদকদ্রব্য বিক্রি ও মাদকদ্রব্য সেবনের কাজ। এছাড়াও একাধিক অবৈধ কাজকর্ম চলছে। এই অবৈধ কাজকর্ম বন্ধের জন্য পুলিশ প্রশাসনের কোন নজরদারি নেই। রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন ওই এলাকায় অবৈধ কাজকর্ম চলছে তবে উদ্যোগী হয়ে এই কাজকর্ম বন্ধক না করতে পারলে সমস্যায় পড়বে পর্যটকেরা। সেই কারণে পুলিশি নজরদারি বাড়ানোর প্রয়োজন।

এই জায়গাটি বাংলা এবং উড়িষ্যার সীমান্ত এলাকা হয় প্রশাসনিক নজরদারি ঢিলেমিতে চলে।যার কারণে সমাজবিরোধী কাজকর্মগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময় তার শিকার হচ্ছেন পর্যটকেরা। বহু পর্যটকের মূল্যবান জিনিসপত্র ছিন্তাই খবর পাওয়া গেছে। বাংলার পর্যটকেরা অভিযোগ জানানোর সঠিক জায়গায় পৌঁছতে পারে না যে কারণে হাপিত্তেশ হয়ে তাদের ফিরতে হয়। এই সমাজবিরোধী কাজকর্ম বন্ধের উদ্যোগ না জরুরী।

Related News

Also Read