Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার টালিভাটা এলাকায় ১১৬ নং জাতীয় সড়কে আজ রবিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। জানা গিয়েছে মৃত বাইক আরোহীরা ময়না ব্লক এ ইজমালিচক গ্রামের বাসিন্দা তৃন্ময় মন্ডল বয়স (২৩)এবং প্রসেনজিৎ বর্মন (২১)।

২ যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা। তবে ওই দুই যুবক নন্দকুমার টালিভাটা এলাকায় কি কারণে গিয়েছিল তা কিন্তু এখনো জানা যায়নি।

সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্ত বাইক কে সরিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related News

Also Read