Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। শ্যামল আদকের নামে আইনী পোস্টার পড়লো হলদিয়ায় ।।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বলে পরিচিত একদা তৃনমূল বর্তমানে বিজেপি নেতা শ্যামল আদকের নামে হুলিয়া জারি হল । কোটি কোটি টাকা দুর্নীতি কান্ডে অভিযুক্ত এই বিজেপি নেতা আত্মগোপন করে থাকায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করলো পুলিশ ।

হলদিয়া পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভবানীপুর থানায় হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ৷ অভিযোগ, সেদিনই দিল্লিতে পালিয়ে যান শ্যামল আদক৷

এফআইআর দায়েরর পর শ্যামল আদকের খোঁজ না পাওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়৷ এর পরেই শ্যামল আদক কোথায় আত্মগোপন করেছে তার খোঁজ শুরু করে পুলিশ৷



জেলা পুলিশ সুত্রে জানা যায় তাঁরা তদন্তে জানতে পারেন দিল্লীতে এক সাংসদের বাড়িতে আত্মগোপন করে আছে এলাকায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বলে পরিচিত বিজেপি নেতা শ্যামল আদক।অভিযোগ দিল্লী পুলিশের অসহযোগিতার কারনে দুর্নীতিতে অভিযুক্ত শ্যামল আদককে গ্রেফতার করতে পারেনি হলদিয়া পুলিশ।

শ্যামল আদককে ধরতে এবার হলদিয়া মহকুমা আদালতের এসিজেএম বিচারকের এজলাস থেকে হুলিয়া জারির নোটিশ বের করলো পুলিশ।সেই নোটিশের জেরক্স চিটানো হল শ্যামল আদকের বাড়ির দেওয়াল,হলদিয়া পৌরসভার দেওয়াল সহ বিভিন্ন এলাকায়।

Related News

Also Read