Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

সায়ন্তন মাইতিকে সম্বর্ধিত করল বিজেপির কাঁথি নগর মন্ডলের নেতৃত্ব

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার প্রথম এবং রাজ্যের পঞ্চম স্থান অধিকারী সায়ন্তন মাইতি কে সম্বর্ধিত করল বিজেপির কাঁথি নগর মন্ডল এর নেতৃত্ব।  বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন নগর মন্ডলের সভাপতি সুশীল দাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

সুশীল দাস জানিয়েছেন সায়ন্তনের উচ্চ শিক্ষায় সাফল্য কামনা করা হয়েছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সায়ন্তন কাঁথি হাই স্কুলের ছাত্র। এবার উচ্চমাধ্যমিকে ৪৯২ নম্বর পেয়ে রাজ্য পঞ্চম হয়েছে।

Related News

Also Read