Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু পাচারকারীর ।

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর।
বুধবার গভীর রাতে একদল পাচারকারী কাঁটাতার কেটে বাংলাদেশে গরু পাচার করার চেষ্টা করছিল। তাদের দেখে ফেলে বাধা দেওয়ার চেষ্টা করে বিএসএফ জওয়ানরা।

তখনই আচমকা গরু পাচারকারীরা সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সে সময় কর্তব্যরত বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গুলি চালায়।

দুষ্কৃতীদের এক বিএসএফ জওয়ান আহত হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা আউটপোষ্টের কাছে। মৃত ব্যক্তিটির নাম মকলেশ্বর হক ( মিঠু) বয়স ৩৫ পিতা আব্দুল রহমান বাড়ি দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার কুতিয়ার টারি, করলা এলাকায়।দেহ ময়না তদন্তে আনা হয়েছে।

Related News

Also Read