Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

ট্রেন দুর্ঘটনায় মৃত দুই

 

প্রদীপ কুমার সিংহ

 ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ জনের। একজন যুবক ও একজন গৃহবধূ। যুবকের মৃত যুবকের নাম সৌরভ সরদার (২২) বাড়ি মগরাহাট থানার অন্তর্গত বাকিপুর এলাকায়।গৃহ বধূর নাম বৃহস্পতি গায়েন (২২)। মগরাহাট থানার অন্তর্গত হোটর টাপুকুরিয়া অঞ্চলে। সৌরভ সর্দারের পরিবারের সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় হটোরে টাপুকুরিয়া এসেছিলেন কাকার বাড়িতে। পাশের বাড়ির এক গৃহবধূ বৃহস্পতি গায়েনের সঙ্গে হোটর স্টেশনের কাছে ডাউন রেল লাইন উপর দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় সময় হেঁটে যাচ্ছিলেন দুজনে। পিছন দিক থেকে ট্রেন আসে এবং হর্ন দেয় ট্রেন চালক। ট্রেনে আওয়াজ শুনতে না পেলে ট্রেনের ধাক্কায় দুজনেই ছিটকে পড়ে রেললাইনের পাশে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দুজনকে নিয়ে রাত সাড়ে নটার সময় বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। চিকিৎসক তাদের দেখে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতির গায়েনের একটি কন্যা সন্তান আছে । বারুইপুর থানার খবর গেলে পুলিশ ও ডায়মন হারবারের স্টেশনে জিআরপি পুলিশ যৌথ উদ্যোগে তদন্ত শুরু করে।

Related News

Also Read