Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। আবাস যোজনায় দূর্নীতিঃ ভগবানপুরে আন্দোলনে বিজেপি ।।

প্রদীপ কুমার মাইতি :- আবাস প্লাসে দুর্নীতি প্রতিটি জেলা জুড়েই ফুঁসছে সাধারণ মানুষ।আবাস যোজনার নামে বহু জায়গায় তৃণমূলের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের নামে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে গ্রাম প্রধানের পদক্ষেপও হয়েছে পূর্ব মেদিনীপুরে চারজন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়।


একের পর এক আবাস যোজনা নিয়ে দুর্নীতির কারণেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভগবানপুর ২ ব্লকে বিক্ষোভ দেখিয়ে গণ ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ দেখাল বিজেপি।


স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে ভূপতিনগর বাজার থেকে থানা হয়ে মিছিল করে ভগবানপুর ২ ব্লকে জমায়েত করে বিক্ষোভ ডেপুটেশন দেয় বিজেপি। ডেপুটেশন ও মিছিলে বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থকরা উপস্থিত হয় বিক্ষোভ এবং ডেপুটেশনে।

ভগবানপুর ২ ব্লকের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। আবাস যোজনার দুর্নীতির কারনে ব্লকের মূল গেটের সামনে বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা।


পাশাপাশি বহু সাধারণ মানুষের আবাস যোজনা ফর্ম পূরণ করে ছবি সহ বিডিও অফিসে জমা দেয় তারা।

Related News

Also Read