Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে এক টাকার পাঠশালা

প্রদীপ কুমার সিংহ

                                                  নুন আনতে পান্তা ফুরায় তাদের। ওরা কেউ দিনমজুর , কেউ পরিচারিকা কাজ করে, বেশিরভাগ পরিবার মৎস্যজীববীর কাজ করে।

সেই সমস্ত সন্তানদের শৈশব থেকে কৈশোর পেরিয়ে যায়, দিশাহীন এলোমেলো পথে। পায়না শিক্ষার আলো। এবার কিন্তু অনেকটাই হাওয়া বদল। স্কুল ব্যাগ পিঠে নিয়ে গরিব ঘরের শিশুরা হাঁটতে শুরু করেছে আলোর পথ বেয়ে।। সোনারপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোনার তরী চেরিটেবল ট্রাস্ট ও ক্যানিংয়ের গৌড়দহ ও ঝড়খালির তে এক টাকার পাঠশালা উদ্যোগ নিয়ে শুরু করা হয়েছে ।

মাত্র এক টাকার বিনিময়ে ওরা গা ভাসাচ্ছে সমাজের মূল স্রোতে।

আপাতত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ঝড়খালিতে একেবারে পিছিয়ে পড়া বিশেষ করে মৎস্যজীবী পরিবার ।

আপাতত দুস্থ ঘরের মোট ২৩ জুন কচিকাঁচা কে নিয়ে এক বছর আগে শুরু করে এই এক টাকার পাঠশালা।

এখানে কেজি থেকে শুরু করে আর দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।

এই এক টাকার পাঠশালায় ফাউন্ডার শ্রীকান্ত বধূক সাথে আরো বেশ কয়েকজন শিক্ষক যোগ দিয়েছে এই অন্ধকার থেকে বেরিয়ে আসা কচিকাচাদের আলো দিতে। এখন এই স্কুলের ছাত্র-ছাত্রী রয়েছে ১০০ জনের মত। এই এক টাকার পাঠশালা শুধুমাত্র ঝড়খালিতে নয় পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার গৌড়দহে রয়েছে আর বীরভূম। এই তিনটি পাঠশালা মিলে মোট এই পর্যন্ত এখনো ৪২০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে।

এমনই এক পাঠশালা পেয়ে বেজায় খুশি এই ঝড়খালি প্রত্যন্ত গ্রামের মানুষেরা।

এক গৃহবধূ বলেন একটি দিন ওরা মেতে থাকতো লাটাই ঘুড়ি নিয়ে এবং মাঠে ঘাটে তারা ঘুরে বেড়াত।

এবার তারা লেখাপড়ার পাশাপাশি তাদের ভাবনাচিন্তার ও বিকাশ ঘটবে।

এই স্বেচ্ছাসেবী সংস্থার ফাউন্ডার শ্রীকান্ত বধূক জানালেন ছাত্র ছাত্রীদের মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছে এই সংস্থা।

বইপত্র সহ লেখাপড়া যাবতীয় সামগ্রী প্রতিবছর যোগান দেবে তারা একদিন প্রতিষ্ঠা পাবেই সেই উদ্দেশ্যে এই এক টাকার পাঠশালা জন্ম হয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি তাদেরকে গান বাজনা, ক্যারাটে শেখানো থেকে শুরু করে যাবতীয় খেলাধুলার বিভিন্ন জিনিস এখানে শেখানো হয়।

তাদের আরো চিন্তা আছে এই পাঠশালা ঠিকঠাক মতো যদি এলাকার মানুষজন পড়াশোনা করে শিক্ষিত হয় তাদের ভাবনা আছে। আগামী দিনে আরও আপডেট কিছু ইস্কুল গড়ার বাসনা সুন্দরবন এলাকায়।

Related News

Also Read