সাত বছরের এক শিশুর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হল ঝোপঝাড় থেকে।কয়লাখনি অঞ্চলের বাউরি পাড়ার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।সৌরভ বাউড়ি নামের এই শিশু ৫ দিন ধরে নিখোঁজ ছিলো বলে স্থানীয়দের থেকে জানা গেছে। এলাকায় ব্যাপক উত্তেজনা।ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ। ঘটনাস্থলে আনা হল পুলিশি কুকুর।
বুধবার দুপুরে খেলতে বের হলে নিখোঁজ হয়ে যায় সৌরভ। অন্ডাল থানায় নিখোঁজের অভিযোগ করা হলেও কোনো খোঁজ মেলেনি। আজ ১১.৩০নাগাদ স্থানীয়রা দেখতে পায় সৌরভের ক্ষতবিক্ষত দেহ। তার পরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে স্থানীয়রা। এলাকায় শোকের ছায়া। । নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে গত শুক্রবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় শিশুর বাড়ির লোকজন ও স্থানীয়রা। এর পর রবিবার শিশুর মৃতদেহ উদ্ধার হয় ।আজ সেই শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে উত্তেজনা।বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে এলাকায়।






