Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। পটাশপুরে ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান ।।

প্রদীপ কুমার মাইতি:- ভয়াবহ আগুনে ভস্মীভূত একের পর এক দোকান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ও পটাশপুর ১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের কাটরঙ্গা বাজার এলাকার ঘটনা।

অভিযোগ, দোল পূর্ণিমার মধ্য রাতে আগুনে ভস্মীভূত একটি ক্লাব ঘর- সহ পাশাপাশি তিনটি দোকান।

স্থানীয় সূত্রের খবর, আগুনে পুরোপুরিভাবে ভস্মীভূত হয়েছে দোকানগুলি। এদিন সকালে দেখা যায় যে, সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে।

দমকল আসার আগেই স্থানীয়রা টুলু পাম্প চালিয়ে জল ঢেলে আগুন নেভায়। বড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার মহাপাত্র জানিয়েছেন, ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতিও হয়েছে।

পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে দমকল ও পুলিশ।

Related News

Also Read