Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

মাজিলাপুরে হবে সবকা সাথ সবকা বিকাশ ।

পঞ্চায়েত পরিষেবা কে মানুষের কাছে পৌঁছে দেবো। সবকা সাথ সবকা বিকাশ এই নীতির অবলম্বনে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ গুলো হবে। পঞ্চায়েত প্রধানের দায়িত্বভার গ্রহণ করার পর কাঁথি এক ব্লকের মাজলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুণ্ডু সাংবাদিকদের সামনে এই কথা গুলি বলেন।


তিনি আরো বলেন প্রাক্তন প্রধান এর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এসে পৌঁছেছে। সেগুলি আমরা খতিয়ে দেখব। আবাস যোজনায় মানুষকে বাড়ি যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছে কিন্তু বাড়ি পাইনি। এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হবে। যারা টাকা দিয়েছিল অথচ গরিব তারা যাতে কোনভাবে বঞ্চিত না হয় তার দিকে সজাগ দৃষ্টি থাকবে।

বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত অফিসে বসে মানুষকে পরিষেবা দিব। এলাকার মানুষ পরিষেবা নিতে এসে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেদিকে নজর থাকবে আমাদের। অনেক রাস্তা হয়ে গেছে বলে রিপোর্ট আছে কিন্তু বাস্তবে সেই রাস্তা এর কাজ হয়নি। এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই রাস্তাগুলো কিভাবে করা যায় আলোচনার মাধ্যমে চিন্তাভাবনা হবে। এদিন পঞ্চায়েতের দায়িত্বভার নিয়ে তিনি বলেন কিছু কিছু জিনিস দেখে নিয়েছি তবে অনেক জিনিস দেখতে বাকি। সেগুলো ধীরে ধীরে দেখতে হবে। তুমি আরো বলেন সর্বোপরি স্বচ্ছতার সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা করব। কাজের মধ্যে পানীয় জল রাস্তা শিক্ষা ও স্বাস্থ্য প্রাধান্য পাবে।

এছাড়াও তিনি বলেন পঞ্চায়েত এলাকায় ভাই সম্পদ বৃদ্ধি করব। গ্রামীণ কর্মসংস্থানের উপরে বেশি করে জোর দেয়া হবে। আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গা আছে প্রাণী পালনের মুক্তাঞ্চল। সেই সব জায়গায় গ্রামের মানুষ যাতে প্রাণী পালন করে কর্মসংস্থান করতে পারে তার জন্য সব রকম সহযোগিতা করব। আম খানের সময় বহু স্কুল বাড়ি ভেঙে গিয়েছিল সেই স্কুল বাড়িগুলো এখনো মেরামত হয়নি। সেগুলোর পুনর্গঠনের চেষ্টা চালানো হবে। পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকলকেই পরিষেবা দেব এটাই মূল লক্ষ্য। এখানে রাজনীতিকে প্রাধান্য দেওয়া হবে না।

Related News

Also Read