Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ইটাচনা প্রাথমিকে নিপা ভাইরাস সচেতনতা ও নবীন বরণ

করোনা ভাইরাসের পর নিপা ভাইরাস সংক্রমিত হচ্ছে সর্বত্র। নিপা ভাইরাস নিয়ে বিভিন্ন এলাকা জুড়ে চলছে আতঙ্ক। তবে চিকিৎসকগণ জানিয়েছেন সতর্ক থাকতে কিন্তু আতঙ্কিত না হতে।সকলের জানা করোনা ভাইরাস যা আমাদের দৈনন্দিন জীবন কে বদ্ধ ঘরের মধ্যে আটকে রেখেছিল তাএখন অতীত। ইদানীং নতুন নিপা ভাইরাস থাবা বসাতে শুরু করেছে। সেই নিপা ভাইরাস নিয়ে মঙ্গলবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সচেতন করতে আজ পটাশপুরের ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শুরুতে প্রধান শিক্ষক নিপা ভাইরাস সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত করেন‌ এরপর উপস্থিত স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বুদ্ধদেব সাঁতরা এই ভাইরাসের সংক্রামক ও ভয়াবহতা বিশদ আলোচনা করেন। এরপর নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্র ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী বনলতা মাইতি, হেল্থ সুপার ভাইজার অশোক কুমার সিনহা,বিদ্যালয়ের সহ শিক্ষক চয়ন সাহু, ইন্দ্রজিৎ সাহু ও সাধনা পন্ডা। শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কল্যাণ প্রধান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Related News

Also Read