রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে এবার কাঁথিতে পড়লো পোস্টার।যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারা কাঁথি জুড়ে ।
চার দিনের দুই মেদিনীপুর সফরে সোমবার খড়্গপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে প্রথম দিন দলীয় নেতৃত্বদের সাথে এবং দ্বিতীয় দিন প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।তারই মাঝে সোমবার সকালে কাঁথি মহকুমা শাসক চত্বরে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
প্রসঙ্গত কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতেও একই দাবিতে পোস্টার পড়েছিলো।
কাঁথি মহকুমা শাসক দফতরের গেটে লাগানো সাদা কালো পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তার উল্লেখ নেই।

Post Views: 69





