Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বাসের সঙ্গে সাইকেল আরোহীর সংঘর্ষে আহত সাইকেল আরোহী।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা রাজ্য সড়কের চৌরাস্তা বাস স্ট্যান্ডে  বাসের সঙ্গে সাইকেল আরোহীর ধাক্কার জেরে  গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী।

বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়া মেচেদা রাজ্য সড়কে হলদিয়া ঝাড়গ্রাম বাস তমলুক থানার চৌরাস্তা বাসস্ট্যান্ডের কাছে যাওয়ার সময় রাস্তা পারাপার করে এক সাইকেল আরোহী, সেই সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই সাইকেল আরোহীর।

আহত সাইকেল আরোহীকে প্রথমে কাকটিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আহত সাইকেল আরোহীর নাম কানাই শাসমল, বয়স ৪৫, বাড়ি তমলুক থানার পাকুরিয়া এলাকায়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। দুর্ঘটনার পরেই বাস রেখে পালিয়ে যায় ওই বাস চালাক। এলাকাবাসীর দাবি এই এলাকায় বাম্পার তৈরি করতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে। প্রায় দেড় ঘন্টা অবরোধ থাকার পর অবরোধ তুলে তমলুক থানার পুলিশ বাহিনী।

Related News

Also Read