ধারাবাহিক টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো ফুল চাষের। ক্ষতিপূরণের দাবীপত্র দেওয়া হলো রাজ্যের উদ্যান বিভাগের মন্ত্রী অরূপ রায়ের কাছে। সারা বাংলা ফুল চাষী ও ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন অক্টোবর মাসের প্রথমের দিকে ধারাবাহিক টানা বর্ষণের ফলে ফুল চাষের জায়গায় জল জমে ব্যাপক ক্ষতি করেছে। অভিযোগ করেন নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় এই ধরনের ক্ষতি হয়েছে। তাই নয় প্রতিবছরই নিকাশি ব্যবস্থা সমস্যা থাকার জন্য ক্ষতি হয়।
তিনি বলেন উৎপাদন কম কিন্তু চাহিদা বেশি হওয়ার জন্য ফুলের বাজারে মূল্য উর্ধ্বমুখ। রজনীগন্ধা প্রতি কেজি ৪০০ টাকা, বেলফুল ১১০ টাকা, প্রতি কেজি জুঁই ফুল ১২০ টাকা, দোপাটি ২০০ টাকা প্রতি কেজি,অপরাজিতা ৪০০ টাকা প্রতি, কেজি পদ্ম ৩০ টাকা প্রতিটি, ঝুনফুল ২০০ টাকা কেজি , হলুদ গাঁদা কুড়ি টাকা কেজি, গোলাপ ৬ টাকা প্রতি পিস।চাষের ক্ষতি হয় চাষীরা চিন্তায় পড়েছে ঋণ পরিশোধ কিভাবে করবে। সেই কারণে মন্ত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি করা হয়েছে।






