Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

হলদিয়াতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় জাতীয় সড়ক সংলগ্ন সিটি সেন্টারে হলদিয়া ডকে ডিউটি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক শ্রমিকের।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল ৯ টা নাগাদ হলদিয়া- মেছাদা ১১৬ নম্বর জাতীয় সড়ক হলদিয়া সিটি সেন্টারের কাছে রানীচকের দিকে শ্রমিকটি বাইকে করে যাচ্ছিল। সাইড থেকে আসা একটি ট্রাক বাইকে ধাক্কা মারে। শ্রমিকটি বাইক নিয়ে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা মাথার উপর থেকে চলে যায় ।ঘটনাস্থলে মৃত্যু শ্রমিকের হয়।

মৃত এই শ্রমিকের নাম শিবু ধাড়া(২৮ )।তার বাড়ি হলদিয়া ভবানীপুর থানা এলাকায় বড়বাড়িতে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ।ট্রাকের টিকে আটক করে ভবানীপুর থানার পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।

Related News

Also Read