Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

আজকের রাশিফল

মেষ রাশি

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

বৃষ রাশি

সম্পত্তি রক্ষার ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল হবে।

মিথুন রাশি

কারও সঙ্গে বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে। সারা দিন ব্যবসা ভাল চললেও চিন্তা থাকবে।

কর্কট রাশি

অশান্তির জন্য মন ভাল থাকবে না। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন।

সিংহ রাশি

বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে।

কন্যা রাশি

অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।

তুলা রাশি

উদ্বেগের কারণে কোনও কাজ হাতছাড়া হতে পারে। প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থব্যয় হতে পারে।

বৃশ্চিক রাশি

অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

ধনু রাশি

গানবাজনার ব্যাপারে সুনাম পাবেন। অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে।

মকর রাশি

বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি হতে পারে। কারও সমালোচনা করতে যাবেন না, সমস্যা হতে পারে।

কুম্ভ রাশি

ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে।

মীন রাশি

সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে।

Related News

Also Read