Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। বারুইপুরে বিজেপি প্রার্থীর স্বামীকে মারধরঃঅভিযুক্ত তৃণমূল ।।

প্রদীপ কুমার সিংহ :- পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে অনেক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর
বেলগাছি অঞ্চলে ৯৮ নম্বর বুথের বিজেপির মহিলা প্রার্থী কনকী হালদার মনোনয়নপত্র জমা দিয়েছে। এরপর রাত্রে তৃণমূল কংগ্রেসের আশ্রিত
দুষ্কৃতীরা বাড়িতে এসে বারবার হুমকি দিচ্ছে বলে বিজেপি প্রার্থীর পরিবার অভিযোগ করেছে।পরিবারের আরো অভিযোগ ১৭-১৮ তারিখের মধ্যে
মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে।

বিজেপি প্রার্থীর পরিবারের তরফে জানানো হয়েছে মনোনয়নপত্র তুলে নেবে না বলে জানানোয় শুক্রবার মহিলা প্রার্থীর স্বামী প্রশান্ত হালদারকে মারধর
করা হয়। জানা গেছে প্রশান্ত হালদার বাইকে করে বারুইপুর বিডিও অফিসে একটি কাজে আস ছিলেন । উত্তরভাগ
ও রামনগরের মধ্যে চারজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে ধরে এবং গাড়ি থেকে ফেলে বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ।

প্রশান্ত হালদার বলেন স্ত্রীর কনকী হালদার বেলেগাছি অঞ্চলে ৯৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী । বলেন আমি বাইক করে বিডিও অফিসে যাচ্ছিলাম ।এমন সময় তৃণমূলের
কিছু দুষ্কৃতি বাহিনী তার উপর হামলা করে। প্রশান্ত হালদার মনে করছে তার স্ত্রী কনকি হালদার এবারে পঞ্চায়েতে নমিনেশন দিয়েছে তা তুলে
করার জন্য এই হামলা করে।

তৃণমূল কংগ্রেসের বারইপুর ব্লকের এক সদস্য স্বপন মন্ডল বলেন ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই কাজ হয়েছে। বিজেপিকে মনোনয়নপত্র জমা দেওয়ার
সময় কেউ বাধা দেয়নি আর এখন তো কোন কথাই হবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজ করেনি।

Related News

Also Read