প্রদীপ কুমার সিংহ :- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ খবর আসে বারুইপুর থানা অন্তর্গত চরণ মোড়ের কাছে একজন ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে গ্রেফতার করে। নাম দিলীপ মন্ডল (৩৫)। বাড়ি মগরাহাট থানার অন্তর্গত এনায়েতপুর।
পুলিশ বলে দৃতের কাছ থেকে একটা লং ব্যারেল বন্দুক দুটি তাজা কার্তুজ তার কাছ থেকে উদ্ধার করে।
বারুইপুরে এসডিপিও ইন্দ্র বদন ঝাঁ এক সাংবাদিক বৈঠক করে বলেন বারুইপুর থানার পুলিশ কাছে খবর পাওয়ার কুড়ি মিনিটের মধ্যে বারুইপুর থানার এস আই রনি সরকারের নেতৃত্বে এই অপারেশন চালিয়ে একজন অস্ত্র সরবরাহকারিকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটা লং ব্যারেল পাইপ গান ও দুটো ই তাজা কার্তুজ উদ্ধার করে।
দিলীপ মন্ডলকে আজ বারুইপুর মহকুমা আদালতে বারুইপুর থানার পক্ষ থেকে তোলা হয়। পুলিশ এ ব্যাপারে আরো তদন্ত শুরু করেছে।

Post Views: 87





