সারা বাংলা সিএবি অম্বর রায় অনুর্ধ্ব ১৫ মেদিনীপুর জেলা গ্রুপ ডি খেলা শুরু হলো কাঁথি সিএসএসএ মাঠে। সকালে এই খেলার উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা।
এই গ্রুপে ৫ টি দল হলদিয়া ব্লু ষ্টার, বেলদা গ্রীন ক্রিকেট একাডেমি, হলদিয়া টিউলিপ ক্রিকেট একাডেমি, হলদিয়া ইন্সসপায়ার ক্রিকেট একাডেমি, তাম্রলিপ্ত ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করেছে।
প্রথম খেলায় যে দুটি দল অংশ নেই হলদিয়া ব্লু ষ্টার ও বেলদা গ্রীন ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে ব্লু ষ্টার ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ৪৫ ওভারে ২৩৯ রানে সকলে আউট হয়ে যায় প্রত্তুতরে গ্রীন ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৫৩ রানে সকলে আউট হয়ে যায়। ফলে হলদিয়া ব্লু ষ্টার ৮৬ রানে জয়লাভ করে। এই খেলায় হলদিয়া ব্লু ষ্টার এর নীল কুমার দাস ৩৫ বলে ৪২ রান ও বলে ৬ ওভার ২ মেডেন ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন ।এই পুরস্কার তুলে দেন সিএবির আম্পায়ার শংকর দাস।

ম্যাচের দুই আম্পায়ার শংকর দাস ও আকাশ জানা স্কোরার গৌরব রথ। আগামীকালকের খেলা হলদিয়া টিউলিপ ক্রিকেট একাডেমি বনাম হলদিয়া ইন্সসপায়ার ক্রিকেট একাডেমি।





