Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সভা

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সাধারণ সভা রবিবার সৈকত নগরীর বাইপাসে এক বেসরকারি সভাগৃহে আয়োজন করা হয়। এদিন সংগঠনের শতাধিক হোটেল মালিক ও কর্মকর্তারা সামিল হন। সম্মেলনে টুরিস্ট গাইড ম্যাপও প্রকাশ করা হয়।

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, এই রাজ্যে বহুল চর্চিত পর্যটন কেন্দ্র হল দিঘা। যা আজ তিলোত্তমায় পরিণত হয়েছে। পাশাপাশি চাহিদাও বাড়ছে দিঘা পর্যটন কেন্দ্রের। পাল্লা দিয়ে বাড়ছে নবনির্মিত হোটেলের সংখ্যা। পরিষেবাকে আরও উন্নততর করতে হবে। দূষণ রোধের জন্য প্লাস্টিক বর্জন অভিযানে নামা হচ্ছে। হোটেলের কর্মীদের বেতন ও বোনাস সঠিকভাবে সুনিশ্চিত করতে হবে। দিঘায় যানজট নিয়ন্ত্রণ একেবারেই জরুরী।

এদিনের সভায় উপস্থিত ছিলেন দিঘার এক্সিকিউটিভ অফিসার নীলাঞ্জন মন্ডল, রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, দিঘা থানার ওসি অমিত প্রামাণিক, মোহনা উপকূল থানার ওসি প্রবীর সাহা, সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী ও তপন কুমার মাইতি, চন্দন রায়, অসিম দাস বর্মন, শীর্ষেন্দু বিকাশ কুণ্ডু ও শতাব্দী রায় প্রমুখ।

Related News

Also Read