Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

তৃণমূল কংগ্রেসের সদস্য এর যাত্রা বুকিং এর অফিস ভাঙচুর করে লুট

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এর যাত্রা বুকিং এর অফিস ভাঙচুর করে লুট করে। ফ্ল্যাগ ফেস্টুন টাঙিয়ে দখল নিল অফিস ঘর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের ভিকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে তৃণমূল নেতা বাবলু মাইতি যাত্রা বুকিং এর অফিস ঘর  বিজেপি নেতা খগেন্দ্রনাথ বেরার নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী ভাঙচুর চালায়। লুট করে নিয়ে যায় অনেক কিছু জিনিসপত্র। পরে ফ্লাগ ফেস্টুন খাটিয়ে অফিস ঘরটি দখল নেয় বিজেপি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন বিজেপি কর্মীরা অবৈধভাবে এই ঘর দখল নিয়েছে। আজ বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় অভিযোগ জানানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে দীর্ঘ আন্দোলন হবে। বিজেপি চাইছে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে এলাকাকে অশান্ত করে তুলছে। এই জিনিস বেশিদিন চলতে পারেনা। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব সুদীপ দাস। তিনি বলেন এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। লোকসভা নির্বাচনে তৃণমূল দেউলিয়া হয়ে যাওয়ার জন্য এইভাবে বিজেপির কে দোষারোপ করছে।

Related News

Also Read