Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। কাঁথিতে শুভেন্দুর ছবি দিয়ে পোস্টার “সমকামী, আমি উভয়লিঙ্গ” ।।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কয়েকদিন আগে পোস্টার পড়েছিলো কাঁথি শহরে,তার রেশ কাটতে না কাটতে এবার শুভেন্দুর সমকামী পোস্টার পড়লো শহরে।স্বাভাবিক কারনে বিশ্বকর্মা পূজার সকালে চাঞ্চল্য ছড়ালো কাঁথি শহরে।

সকালে কাঁথি শহরের মহকুমা শাসক দফতর, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ড, কাঁথি খড়গপুর বাইপাস, কাঁথি মেছেদা বাইপাস সহ বিস্তীর্ণ এলাকায় এই পোষ্টার লক্ষ্য করা যায়। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ ঘিরে চারপাশে পড়েছে এই পোষ্টার।যদিও এই বিষয়ে অধিকারীর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি৷



রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো পোস্টারে লেখা ‘সমকামী, আমি উভয়লিঙ্গ, শুধু চাই পুংলিঙ্গ!’ কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে তা স্পষ্ট নয়৷

বিজেপির কাঁথি নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস বলেন,এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। এই বিষব মন্তব্য না করাই ভাল৷

যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।দলের কাঁথি শহর যুব সভাপতি সুরজিৎ নায়ক বলেন এটা কে বা কারা লাগিয়েছে সেটা আমরা বলতে পারবোনা।তৃনমূল কর্মীরা এর সাথে যুক্ত নয় ।সেই সাথে সুরজিৎ বাবু বলেন বিজেপি গোষ্ঠী কোন্দল চরমে।শুনেছি কয়েক দিন আগে পুরানো বিজেপি কর্মীরা কলকাতায় সাচ্চা বিজেপি নামে একটা সভা করেছিলো।কাঁথির বহু পুরানো বিজেপি কর্মী সেখানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলো।ফলে বিজেপি কর্মীরাই যে এই পোস্টারে জড়িত নয় বলি কি করে ।


কাঁথিকে নিজেদের গড় বলে দাবি করে এসেছে অধিকারীরা।সেখানেই মাত্র এক সপ্তাহের মধ্যে দুই বার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার পড়ায় স্বাভাবিক কারনে অধিকারীদের গ্রহন যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related News

Also Read