Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

স্ত্রীর মুন্ডু কেটে খুন:স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

স্ত্রীর মুন্ডু কেটে খুন করার অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো আদালত। আজ শনিবার স্ত্রী খুনী স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করল কাঁথি মহকুম আদালত। এই মামলার সরকারি আইনজীবী এডিশনাল পাবলিক প্রসিকিউটর মঞ্জুর রহমান খান বলেন গত ২০২৪ সালে ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন পটাশপুর থানার চিস্তিপুর গ্রামের গৌতম গুছাইত তার স্ত্রী ফুলো রানী গুছাইতকে দুপুরে বাড়িতে রান্না করার সময় কাটারি দিয়ে স্ত্রীর মুন্ডু কেটে চিস্তিপুর বাজারে প্রকাশ্য লোকালয়ে সদর্পে ঘুরে বেড়াচ্ছিল। এই ধরনের জঘন্য নৃশংস হত্যাকাণ্ড এই জেলায় অদ্যাবধি ঘটেছে কিনা তা জানা নেই।এই মামলার সরকারি পক্ষের ২১ জন সাক্ষীর মধ্যে দুজন প্রত্যক্ষদর্শী সহ ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামীপক্ষের আইনজীবী আদালতে আসামিকে পাগল সাব্যস্ত করার চেষ্টা করেও বিফল হন। মঞ্জুর রহমান খান বলেন কাঁথি আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ শুভদীপ চৌধুরী সরকারি পক্ষ এবং আসামী পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণাদির চুল চেরা বিশ্লেষণ করে অভিযুক্ত স্বামী গৌতম গুছাইত কে ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ ধারা মতে দোষি সাব্যস্ত করেন শুক্রবার। আজ শনিবার সকাল ১১:০০ টায় আসামিকে আদালতে হাজির করা হলে আসামীর সাজা ঘোষণার করেন বিচারক শুভদীপ চৌধুরী। তিনি অভিযুক্ত গৌতমের বক্তব্য শুনতে চান। গৌতম বলে আমার একটি সন্তান আছে তার জন্যে প্রাণদণ্ড না দেওয়ার আবেদন জানান। বিচারক তার আবেদনে সাড়া দিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানার কথা ঘোষণা করেন। নগদ ১০ হাজার টাকা অনাদায়ে এক বছর অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেন।

Related News

Also Read