Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

কোলাঘাটে ৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার এফ টাইপ মোড়ে ৪১নম্বর জাতীয় সড়কে কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উড়িষ্যা রাজ্যের জলেশ্বর থেকে একটি গাড়ি করে প্রচুর গাঁজা নিয়ে কলকাতা যাওয়ার পথে পুলিশের জালে পড়ে গেল । কোলাঘাট থানার পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে কোলাঘাটের এফ টাইপ মোড়ে তল্লাশি চালায়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা।

কোলাঘাট থানার পুলিশ গাড়ি, গাঁজা গাড়ি সমেত দুজন কে গ্রেফতার করে। ধৃত দুজন কে জিজ্ঞাবাদ করে জানতে পারে এই গাঁজা বর্ধমানের কালনাতে নিয়ে যাচ্ছিলো।ধৃত দুজনের নাম সুজিত নন্দী ও রাজা ঘোষ,এই দুজনের বাড়ি বর্ধমানের কালনাতে।

গাঁজা উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে তমলুকের সি আই পরিমল সাহা ও কোলাঘাট থানার ওসি অনুষ্কা মাইতি সহ কোলাঘাট থানার একাধিক পুলিশ আধিকারিক গণ। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

Related News

Also Read