Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বনমালীচট্টা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

প্রতি বছরের ন্যায় এবারও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাঁথি ৩ ব্লকের স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো বুধবার সকালে স্কুলের নিজস্ব মাঠে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সতীষ চন্দ্র জানা, প্রধান শিক্ষক পীতাম্বর দাস ও স্বামীজীর মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর সমবেত জাতীয় সংগীত, জাতীয় পতাকা, স্পোর্টসের পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মধ্যে দিয়ে দ্বি-দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম কর, ক্রীড়া শিক্ষক সত্যজিৎ মাণ্ডি, ডঃ চন্দন মান্না, রমনী কান্ত পাত্র, দীপক মাইতি সহ বিশিষ্ট জনেরা। এই পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশেখর মন্ডল।

গৌতম বাবু বলেন, খেলাধুলা আমাদের মন ও শরীরকে সক্রিয় রাখতে এবং অনেক মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই আমাদের এটিকে সর্বস্তরে উৎসাহিত করা উচিত। পঞ্চম থেকে একাদশ শ্রেণীর ছাত্ররা মোট চব্বিশটি ইভেন্টে অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন অমিতাভ মন্ডল, অশোক বর্মন, অজয় গিরি, দেবাশীষ মহাপাত্র, ডঃ দেবব্রত মাইতি, শান্তনু মাইতি, শুভাশীষ পাতর সহ অন্যান্য শিক্ষকরা।

Related News

Also Read