Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

বালিসাইতে উৎসব চলন্তিকা উৎসবে রক্তদান শিবির 

শীতের মরশুমে রক্ত সংকট মেটাতে উৎসব চলন্তিকা প্রদর্শনী ও মেলা শুরু হয়েছে বলিসাই বি এস এ ময়দানে।বালিসাই অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে উৎসব চলন্তিকা প্রদর্শনী ও মেলা ঘিরে উন্মাদনা তুঙ্গে। রক্তদান শিবিরের মাধ্যমে আজ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।উৎসব চলন্তিকায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

আজ রক্তদান শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, জেলা পরিষদ এর খাদ্য কর্মাধক্ষ্য তামালতরু দাসমহাপাত্র, জেলা পরিষদ সাদস্যা দেবশ্রী মালী সহ ক্লাব এর সভাপতি ডাঃ গৌতম কুমার প্রধান,সম্পাদক ধূর্যটি দাস,সহ সম্পাদক দিব্যেন্দু দাস মহাপাত্র,কোষাধ্যক্ষ দিব্যদর্সি জানা।সব্যসাচী জানা,রাকেশ মন্ডল,কুলদীপ জানা,মিলন পতি,প্রদীপ বেরা,

কাঁথি ব্লাড ব্যাংক এর সহযোগিতায় আজ এই রক্তদান শিবির এর আয়োজন করা হয়।মহিলা রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।বর্তমান দিনে রক্ত সংকট মেটানোর জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বালিসাই অ্যাথলেটিক ক্লাব ।

Related News

Also Read