Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। শহীদ মঞ্চে অগ্নিকান্ডে শুভেন্দু ঘনিষ্ট ৩ বিজেপি নেতা গ্রেফতার ।।

নন্দীগ্রাম থেকে পালিয়ে খেজুরিতে আত্ম গোপন করে থাকা তিন বিজেপি নেতাকে গ্রেফতার করলো পুলিশ।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট এই বিজেপি নেতারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল সঞ্জীব মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল এবং কার্তিক বারিক। ধৃতদের সোমবার হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

যদিও শহীদ মঞ্চে আগুন লাগানোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি সাহেব দাসের অভিযোগ, তৃণমূল বিজেপি কর্মীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে। কে বা কারা ওই মঞ্চে আগুন দিয়েছে তাঁদের চিহ্নিত করে প্রকৃত দোষীদের না ধরে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির নেতাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ৭টি দলে ভাগ হয়ে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এর মধ্যেই রবিবার খেজুরি থেকে পাকড়াও করা হয় তিন জনকে।

তৃণমূল নেতা স্বদেশ দাসের দাবি,শহিদ দিবসের দিনে নন্দীগ্রামকে লাগাতার অশান্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন বিজেপির নেতা কর্মীরা। তাঁর দাবি নন্দীগ্রামে রাজনৈতিক ভাবে তৃনমূলের মোকাবিলা করতে না পেরে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা চালাছে বিজেপি।

Related News

Also Read