Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো রাজ্য গোয়েন্দা

অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে রাজ্য গোয়েন্দা অফিসারদের কবলে পড়লো দুষ্কৃতীরা।পাচারকারীদের ধরতে না পারলেও কয়েক লক্ষ টাকার গাঁজা গয়েন্দারা উদ্ধার করেছে ।জানা গেছে সিমেন্ট গাড়িতে ১২ বস্তা গাজা পাচার হচ্ছিল।সেই গাঁজা পাচারের খবর গোপন সূত্রে জস্নতে পারে সিআইডি।


পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকার ৪১ নম্বর জাতীয় সড়কের সোনাপেটিয়া টোল প্লাজার কাছে গোপন সুত্রে পাওয়া খবর অনুযায়ী সিমেন্ট বোঝাই ট্রাকটিকে পাকড়াও করেন গোয়েন্দারা। প্রায় ৪০০ কেজি গাঁজা বলে সিআইডি সূত্রে জানা গেছে। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। ওড়িষার বালেশ্বর থেকে ডানকুনি এই লরিতে করে গাঁজা পৌচ্ছে দেবার পরিকল্পনা ছিলো মাদক পাচারকারীদের। লরির চালক ধরা পড়লেও আসল পাচারকারীদের সন্ধান চালাচ্ছে সিআইডি।

Related News

Also Read