Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে  মধুসূদন জানার জন্মদিন পালন

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে আজ মধুসূদন জানার ১২৮তম জন্মদিন পালন করা হলো। নীহার প্রেস ও নীহার পত্রিকার সৃষ্টিকর্তা  মধুসূদন জানার   আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হৃষিকেশ পয়ড়া। 

সেই সঙ্গে মধুসূদন বাবুর  জন্ম ইতিহাস থেকে সে যুগে ব্রিটিশের বিরুদ্ধে নীহার পত্রিকা চালিয়ে যাওয়া ,কাঁথি ও সমগ্র মেদিনীপুর জেলার জনজীবনের সংবাদ পরিবেশনের সংবাদ পরিবেশনের কথা আলোচিত হয়।অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন শৈবাল কান্তি মাইতি,রমণী কান্ত পাত্র, অলকা জানা, সুদীপ মাইতি, হিমাংশু শেখর মাঝি, কৌস্তভ কান্তি মাইতি, রীনা দাস, দেবাশীষ পরিয়াড়ি প্রমুখরা।

Related News

Also Read