Select Language

[gtranslate]
৫ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৯শে মার্চ, ২০২৬ )

মিথ্যা মামলার প্রতিবাদ মিছিল ও সভা

 

গত ১৩ই মার্চ সুপ্রিম কোর্টের রায় মেনে মহার্ঘ ভাতা দেওয়া, চুক্তিভিত্তিক কর্মচারী স্থায়ীকরণ, শূন্য পদে নিয়োগ, এবং নিয়োগ দূর্নীতির বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই ধর্মঘটের সমর্থনে জেলার সমস্ত সরকারি অফিস ও স্কুলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল। কিন্তু কাঁথি জেলা মিন ভবন অফিসের সামনে ধর্মঘটের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান ও পিকেটিং করছিল অবসরপ্রাপ্ত পুলিশ, ,কর্মচারী, শিক্ষকদের ওপর অতর্কিতে বেপরোয়া লাঠিচার্জ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও ৮০ উর্দ্ধ পেনশনার আহত হন। ১১ জন কর্মচারী ,পেনশনার ও শিক্ষক, শিক্ষিকা কে অ্যারেস্ট করে মিথ্যা মামলা দেয় পুলূ ।

 

পূর্ব মেদিনীপুর জেলা শ্রমিক কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত ও ১২ ই জুলাই কমিটির যৌথ মঞ্চ এই মিথ্যা মামলা প্রতিবাদে কাঁথি তে মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয়।আজ বৃহস্পতিবার ১৯ মার্চ কাঁথি এসডিও অফিস চত্বরে কর্মচারি ভবনে জমায়েত হয়ে মহকুমা শাসকে স্মারকলিপি দিয়ে বিকেলে জেলার কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের বিশাল মিছিল প্রায় ৩ কিঃমিঃ পথ অতিক্রম করে মীন ভবনে মিছিল গিয়ে অপর স্মারকলিপি এ ডি এফ ‘র কাছে জমা দেয়া। পাশেই সেন্ট্রাল বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ মিছিলে সামনের সারিতে আজ ও দেখা গেল সেই আক্রান্ত শিক্ষক, পেনশনার, মিথ্যা মামলায় অভিযুক্ত পেসমেকার বসানো ৮৫ বছরের বৃদ্ধ সহ ১১ জন।

সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মিথ্যা মামলা র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন , যৌথ মঞ্চে আহ্বায়ক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, ধ্রুবশেখর মন্ডল, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব সাধান বেরা, যৌথ কমিটির জেলা সভাপতি অমিত সিংহ, লিটন পান্ডে,এবিপিটিএ অশোক কুমার দাস এবিটিএ-র পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অসীম মাইতি, সভা পরিচালনা করেন করেন যৌথ মঞ্চের জেলা আহ্বায়ক রাকিবুর রহমান,এবিটিএ-র মহকুমা সম্পাদক দীপক প্রধান ও ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক অনল দাস । মিছিলে নেতৃত্ব দেন,কমল তোলা,নীলরতন সাউ, লক্ষ্মীকান্ত জানা, সুশান্ত ঘোষ, আশীষ দোলাই, জয়ন্ত ওঝা।

Related News