Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

কাঁথি থানার আই সিকে বিদায় সম্বর্ধনা

পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের বড়সড় রদবদলের পর কাঁথি থানায় প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর হয় বুধবার। কাঁথি থানার আই সি প্রদীপ কুমার দান বদলি হলেন। তার সহকর্মীদের পক্ষ থেকে আজ পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সহকর্মীগণ তার দক্ষ নেতৃত্ব, নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তার নতুন কর্ম ক্ষেত্রের যাত্রাপথ সুগম হোক এবং তিনি সেখানে সকলের মন জয় করুন দক্ষতার সঙ্গে বেঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করেন সহকর্মীগণ ।কাঁথি থানার নতুন ইন্সপেক্টর হলেন সন্দীপ কুমার পাল।

Related News

Also Read