Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

টাকা শোধ করতে না পারায় স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

প্রদীপ কুমার সিংহ :-  চার বছর আগে টাকা ধার নিয়েছিল আর সেই টাকা শোধ করতে না পারায় স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার জন্য জিআরপি থানায় অভিযোগ দায়ের করে  বুধবার বিকালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে বারুইপুর চার নম্বর  প্লাটফর্মে। বারুইপুর স্টেশনে জিআরপির পক্ষ থেকে এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। উত্তম অধিকারী নামে এক ব্যক্তি ঠিকাদারের কাছে  শ্রমিকের কাজ করতো চার বছর আগে। কিন্তু কাজ করতে করতে তার কোমরে আঘাত লাগে। সে কাজটা ছেড়ে দেয়। তখন ওই ঠিকাদারের কাছে ৫৫ হাজার টাকা ধার নিয়েছিল উত্তমবাবু। সেই টাকা পরিশোধ করতে না পারায় মঙ্গলবার বারুইপুর স্টেশন থেকে  উত্তম অধিকারীর স্ত্রী মিনতি অধিকারী কে তুলে নিয়ে যায়ওই ঠিকাদারের লোকজন।ওই ঠিকাদারের বাড়ি ক্যানিংয়ে।

উত্তমবাবু এক সময় ক্যানিং গোলাবাড়িতে থাকতো। এখন সুভাষগ্রাম পাঁচ ঘোড়া এলাকায় থাকে। উত্তমবাবুর স্ত্রী মিনতি দেবী বারুইপুরে এক জনৈক ব্যক্তির বাড়িতে পরিচারিকার কাজ করে। মঙ্গলবার বিকালে মিনতি দেবী বাড়ি যাওয়ার সময় বারুইপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্যে দাঁড়িয়ে ছিল। আর তখন ওই ঠিকাদারের লোকরা এসে নিয়তি দেবীকে তুলে নিয়ে যায়। মিনতি দেবীর স্বামী উত্তম অধিকারী মঙ্গলবার রাতে খবর পায়। তিনি বুধবার দিন এসে বারুইপুর স্টেশনের জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে জিআরপি পক্ষ থেকে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read