Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

মান্নাত মেডিকেল ও নার্সিংহোমের পথচলা শুরু: ১০% ছাড়ে মিলবে ২৪ ঘণ্টা পরিষেবস

এলাকার সাধারণ মানুষের উন্নত চিকিৎসার স্বপ্নপূরণ করতে পথচলা শুরু করল ‘মান্নাত মেডিকেল ও নার্সিংহোম’। রামনগরে ১ ব্লকের বাধিয়া লঙ্কেশ্বরী তলা, ভারত গ্যাসের পাশেই অবস্থিত এই নার্সিংহোমটি এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকবে।

এই এলাকায় এই ধরনের পরিষেবা ছিলনা। ফিতা কেটে মঙ্গল দীপ জ্বেলে এই নার্সিংহোমের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মইদুল কাজী। তিনি বলেন, “এই এলাকায় দীর্ঘদিন ধরে এই মানের কোনো উন্নত মেডিকেল পরিকাঠামো ছিল না। মান্নাত মেডিকেল ও নার্সিংহোম চালু হওয়ায় সাধারণ মানুষের অনেক উপকার হবে। এখন আর চিকিৎসার জন্য দূরে দৌড়াতে হবে না।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখে এখানে সমস্ত পরিষেবায় ১০% ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। নার্সিংহোমের বিশেষ সুবিধাসমূহ হল ২৪ ঘণ্টা পরিষেবা,জরুরি বিভাগ থেকে শুরু করে সাধারণ চিকিৎসা—সবই পাওয়া যাবে দিন-রাত। বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিগে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আগামী দিনে এই নার্সিংহোমে প্রতিটি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত বসবেন। ওষুধের দোকান থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ১০% বিশেষ ছাড়ের সুবিধা থাকছে। বাধিয়া লঙ্কেশ্বরী তলা, ভারত গ্যাসের ঠিক পাশেই এই নতুন নার্সিংহোমটি গড়ে তোলা হয়েছে, যা যাতায়াতের জন্য বেশ সুবিধাজনক। এলাকাবাসীর মতে, এই ধরনের একটি আধুনিক নার্সিংহোম চালুর ফলে এলাকার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে গেল। এসে সাধারণ মানুষ খুশি।

Related News

Also Read